ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

ভক্তদের পাহাড় দেখালেন মধুমিতা

পাহাড়; অনেকেরই পছন্দের জায়গা। টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারও সময় পেলেই ঘুরে আসেন পাহাড়ের ভাঁজে ভাঁজে। আর সেসব দৃশ্য শুধু নিজেই দেখেন না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদেরও দেখার সুযোগ করে দেন।

সম্প্রতি লাইট-ক্যামেরা-অ্যাকশনকে ছুটি জানিয়ে মধুমিতা সরকার ছুটে গিয়েছেন দূর পাহাড়ে। আর সেখানে ধারণ করা ভিডিও ক্লিপ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সেই ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একেকটা পাহাড়। সবুজ তৃণলতা এসব পাহাড়কে যেন জীবন্ত করে তুলেছে! সবুজ এসব পাহাড়ে নেমেছে নীল আকাশ। চাইলেই যেন সাদা মেঘের ভেলায় উঠে বসা যায়। উঁচু একটি পাহাড়ের ওপরে দাঁড়িয়ে চা পান করছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার।

কলকাতা শহরের কোলাহল ছেড়ে ভারতের উত্তরখন্ডের মুসৌরীতে অবকাশ যাপনের জন্য গিয়েছেন মধুমিতা সরকার। সেখানে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। কখনো ঝরঝরে রোদে প্রকৃতির কোলে চনমনে লুক, কখনো আবার মেঘলা দিনে চায়ের কাপে চুমুক। আর এসব মুহূর্ত ফ্রেমবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন টিভি পর্দার পাখি। ভক্তরাও প্রিয় অভিনেত্রীকে দেখে প্রশংসা করছেন।

মধুমিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলের আচার’। সুদীপ দাস পরিচালিত এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার ও বিক্রম চ্যাটার্জি। মিঠি আর প্রীতমের প্রেমের গল্প নিয়ে এই সিনেমা। এতে দাপুটে শাশুড়ির চরিত্রে দেখা যায় ইন্দ্রাণী হালদারকে। গত ১৫ জুলাই মুক্তি পায় সিনেমাটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

ভক্তদের পাহাড় দেখালেন মধুমিতা

আপডেট টাইম : ০৮:৫১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২