ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ফেনীর পরশুরামে ১৪৪ ধারা জারি

ফেনীর পরশুরাম উপজেলায় ছাত্রলীগ ও বিএনপি একইস্থানে সমাবেশ ডাকায় মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯টায় একইস্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রলীগ। যে কর্মসূচিতে উভয় দলের জেলা, উপজেলাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল।

এর আগে রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক সময় সংবাদকে জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দেয়া হয়েছে। অপরদিকে একইস্থানে বাজারের স্টেশন রোডে কর্মসূচি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ। একই সময়ে একই স্থানে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে তারা।

পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম জানান, মঙ্গলবার সকাল ৯টায় পরশুরাম বাজার স্টেশন রোডে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় স্টেশন রোডে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তারা সন্ধ্যা থেকে মাইকিং করেছেন।

আর ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী জানান, স্টেশন রোডে বিএনপিকে কোনো ধরনের কর্মসূচি করতে দেয়া হবে না।

এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে একইস্থানে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ফেনীর পরশুরামে ১৪৪ ধারা জারি

আপডেট টাইম : ০৯:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২