ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অটোভ্যান চাপায় মুহূর্তের জন্য একবার দাঁড়িয়ে পড়ে যায় শিশুটি

সিরাজগঞ্জের কামারখন্দে অটোভ্যানের ধাক্কায় রুখসানা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চর কামারখন্দ এলাকায় শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। রুখসানা ভ্যান চালক রফিকুল ইসলাম তুফানের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী মিজান মণ্ডল জানান, অটোভ্যানটি স্বাভাবিক গতিতে চলছিল। তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা রুখসানা হঠাৎ দৌড় দিলে ভ্যানের সাথে থাক্কা লেগে সে পড়ে যায়, ও ভ্যানটির চাকা তার ওপর দিয়ে চলে যায়। এরপর একবার উঠে দাঁড়ালেও সাথে সাথে আবার বসে পড়ে সে। এরপর ঘাতক ভ্যানটিতে করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ হাবিবুল্লাহ জানান, চর কামারখন্দ এলাকায় অটোভ্যানের ধাক্কায় এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফন করতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

অটোভ্যান চাপায় মুহূর্তের জন্য একবার দাঁড়িয়ে পড়ে যায় শিশুটি

আপডেট টাইম : ০৯:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২