রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু সরকারের সমালোচনার জেরে গ্রেফতারের প্রতিবাদে উত্তরায় মৌন সমাবেশ ট্রাম্পকে নোবেল পুরস্কার উপহার দেওয়া নিয়ে অনুশোচনা নেই মাচাদোর তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতদের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক মডেল প্রতিযোগিতার বিচারক জাহারা মিতু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৮ বার পঠিত

জাহারা মিতু। মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে সিনেমাতে ব্যস্ত এই নায়িকা। একাধিক সিনেমায় অভিনয় করলেও এখনো মুক্তি পায়নি একটিও।

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে উঠে আসা এই অভিনেত্রী এবার নিজেই বিচারক হচ্ছেন আন্তর্জাতিক মডেল প্রতিযোগিতার। ‘মিস সুপারমডেল ওয়ার্ল্ডওয়াইড ২০২২’ -এর বিচারক হিসেবে মনোনীত হয়েছেন তিনি। আগামী ৭ অক্টোবর ভারতের রাজধানী দিল্লিতে বসবে এই প্রতিযোগিতার আসর।

২০০৪ সাল থেকে প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে দেশটির রুবারু গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।

এ বিষয়ে জাহারা মিতু বলেন, আমার জন্য এটা সত্যিই দারুণ খবর। ২০১৮ সালেও আমাকে তারা বিচারক হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। আব্বু অসুস্থ থাকায় তখন যেতে পারিনি। তবে এবার সবকিছু চূড়ান্ত।

মিতু জানালেন, বিশ্বের ৪০ জন সুন্দরীর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা সুন্দরীকে। মূল আসর ছাড়াও পুরো প্রতিযোগিতার মোট ৮টি ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করতে হবে আমাকে। পাশাপাশি মেন্টর হিসেবে প্রতিযোগীদের ক্লাস পরিচালনা করব। আমার সঙ্গে বলিউডসহ আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন তারকা থাকবেন। তবে তাদের নাম এখনো জানতে পারিনি।

এবারই প্রথম নন, আগেও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন মিতু। বাংলাদেশে মিসেস ইউনিভার্সের বিচারক ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস সুপারমডেল বাংলাদেশ’ ও ‘মিস কসমোপলিটন বাংলাদেশ’ নামক দুটি সুন্দরী প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট পরেন তিনি।

২০১৯ সালে ‘আগুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এরপর ‘কমান্ডো’, ‘কুস্তিগীর’, ‘শত্রু’, ‘জয় বাংলা’, ‘যন্ত্রণা’সহ বেশকিছু সিনেমার কাজ করছেন তিনি। নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন ‘দ্য ডল-ডেথ অব লিভিং লিজেন্ড’ নামক একটি সিনেমায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com