বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ভয়াবহ বিপদ ছিল প্রিয়াঙ্কার

  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ বার পঠিত

ব্রেন স্ট্রোক! তার পরেও ১৫ দিন শুটিং করেছেন নায়িকা। এখনো চলছে ওষুধ। কিন্তু দায়িত্ব নিলে কোনো কাজ বাকি রাখেন না তিনি। এমনই এক জন মানুষ প্রিয়াঙ্কা ভট্টাচার্য (বাবলি)। সম্প্রতি সেই কঠিন সময়ের কথা বললেন টলি নায়িকা। শুনলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এ প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই জানা গেল, কয়েক মাস আগেই মারাত্মক বিপদে কেটেছে নায়িকার। ব্রেন স্ট্রোক হয়েছিল তার।

সেই সময়ে ‘অপরাজিতা অপু’র ধারাবাহিকে কাজ করছিলেন তিনি। আর ১৫ দিন বাদেই মেগা শেষ হয়ে যেত যদিও। কিন্তু প্রবল কাজের চাপ চলছিল তার। মেগার পাশাপাশি তিনি ওয়েব সিরিজে অভিনয় করছিলেন। তাছাড়া সেই সময়ে তার বড় ভাইয়ের বিয়ে নিয়ে মেতে রয়েছে পরিবার। সব দিকেই একইভাবে সময় দিতে হচ্ছিল প্রিয়াঙ্কাকে। ঘুমের অভাবে শরীরে ক্লান্তি ভর করে। খাওয়া দাওয়াও ঠিক হচ্ছিল না। কেবল কালো কফি খেয়ে দিন কাটছিল।

তার থেকে বড় কথা, প্রিয়াঙ্কার বাড়ি আন্দুলে। প্রতিদিন কাজের জন্য আন্দুল থেকে টালিগঞ্জে যেতে হয়, আবার ফিরতে হয় তাকে।

এমনই এক দিন, দাদার বৌভাতের রাতে ঘটনাটি ঘটে। ভোর ৪-৫টা নাগাদ ঘুমোতে গিয়েছিলেন তিনি। মাকে বলেন, আলো নিভিয়ে দাও। শরীর ভাল লাগছে না। তার পরেই ঘুমের মধ্যে স্ট্রোক হয়ে যায় তার।

তবে প্রিয়াঙ্কা নিজে কিছুই বুঝতে পারেননি। পরদিন সকালে উঠে যখন প্রিয়াঙ্কা দাঁত মাজছেন তখন খেয়াল করেন মুখ থেকে পানি বেরিয়ে যাচ্ছে। বাঁ পাশের চোখ ডলতে পারছেন না। সেটে গিয়ে সংলাপ পর্যন্ত বলতে পারছিলেন না। কিন্তু কাজের চাপে ডাক্তার দেখানো হয়নি। তিন দিন পরে ডাক্তার দেখাতে গিয়ে জানতে পারেন, মাইল্ড স্ট্রোক হয়েছে তার। সঙ্গে সঙ্গে কড়া ওষুধ আর বিশ্রামের পরামর্শ দেন।

কিন্তু মেগার শুট আর ১৫ দিন বাকি ছিল। তাই বিশ্রাম ভুলে শুটিং করতে হয়েছে তাকে। কাউকে বিপদে ফেলতে চাননি প্রিয়াঙ্কা। তবে সেটে সকলে তাকে খুবই সাহায্য করেন বলে সুস্থ ভাবে কাজ শেষ করতে পেরেছিলেন।

যদিও কোনো কোনো দৃশ্যে গ্লিসারিন ছাড়া কাঁদতে হয়েছে বলে শরীরে কষ্ট হয়েছে। চোখের শিরায় রক্ত জমে গিয়েছে। তাও তিনি কাজ ছেড়ে চলে যাননি। মেগা শেষ করার পরেই বিশ্রাম নিয়েছেন তিনি। যদিও এখনো বিশ্রামে থাকতে হয় তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com