ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রবিনের আসা-যাওয়াই কাল হলো সাবিহার

মাদারীপুরে গলায় ফাঁস দিয়ে সাবিহা বেগম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিয়ের আগের প্রেমিক সাবিহার বাসায় আসা-যাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের কারণে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ স্বামীর।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কলেজ রোড এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

সাবিহা বেগম কালকিনি উপজেলার মিয়ারহাট ইউনিয়নের ভবানীপুর গ্রামের বোরহান সরদারের মেয়ে। তার স্বামীর নাম ইসমাইল সরদার। সাবিহা ১৫ মাসের একটি কন্যা সন্তানের মা।

এলাকাবাসী ও সাবিহার স্বামীর অভিযোগ, সৈয়দ আবুল হোসেন কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়া অবস্থায় কালকিনি উপজেলার মিয়ারহাট ইউনিয়নের ভবানীপুর এলাকার রবিন ফারহানের সঙ্গে সাবিহার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইসমাইল সরদারের সঙ্গে সাবিহার বিয়ের পর মাদারীপুর সদর উপজেলা কলেজ রোড এলাকার ভাড়াটিয়া বাসায় মাঝে মাঝে আসতেন রবিন। সাবিহার স্বামী শুক্রবার জুমার নামাজ শেষে যখন বাসায় আসেন তখন রবিন তার বাসা থেকে বের হন। রবিনের বাসায় আশা-যাওয়ার বিষয়টি প্রতিবেশীরা তার স্বামীকে বলে দেন।

এতে লজ্জায় সাবিহা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। এরপর তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা রোবায়েত ইবনে হাবিব গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

সাবিহা বেগমের স্বামী ইসমাইল সরদার বলেন, রবিন আমার বাসা থেকে বের হওয়ার সময় আমার সঙ্গে দেখা হয়। আমি এ কথা জিজ্ঞাসা করার কারণে আমার স্ত্রী লজ্জায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রবিনের আসা-যাওয়াই কাল হলো সাবিহার

আপডেট টাইম : ০৮:৩২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২