ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সপ্তম বর্ষে বুটেক্স সাংবাদিক সমিতি

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে বর্ণিল আয়োজনে ষষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)।

শনিবার (১৭ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় সেমিনার রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমিতির প্রধান উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী আবুল কাসেম।

উপাচার্য তার বক্তব্যে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের ওপর জোর দিয়ে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উৎসাহ প্রদান করেন। এছাড়া তিনি সাংবাদিক সমিতির স্থায়ী কার্যালয় দেওয়ার অঙ্গীকার করেন।

এ সময় সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, সমকালের চিফ রিপোর্টার লোটন ইকরাম, সমিতির উপদেষ্টা সেলিমা সুলতানা শিমু এবং শেলসাম ট্রেডিং কোম্পানি (লি:) এর কান্ট্রি ম্যানেজার শাখাওয়াত হোসেন বক্তব্য দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

সপ্তম বর্ষে বুটেক্স সাংবাদিক সমিতি

আপডেট টাইম : ০৮:৩০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২