ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অনৈতিক সম্পর্কের জেরে ডেকে নিয়ে খুন, স্বামী-স্ত্রী গ্রেফতার

সাভারের আশুলিয়া আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে বাসায় ডেকে নিয়ে এক ব্যক্তি খুন করা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে আশুলিয়া থানার এসআই আল-মামুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঝিনাইদহ থেকে তাদের আশুলিয়া থানায় নেয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহ এলাকার গোবিন্দপুর গ্রামের রবিউলের ছেলে টুটুল ও তার স্ত্রী জেসমিন। নিহত উজির আলী মণ্ডল একই এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, ১৮ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় মো. আসলামের ভাড়া বাড়ি থেকে উজির আলীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

এসআই আল-মামুন কবির জানান, উজিরকে খুনের পর গা ঢাকা দেয় টুটুল ও তার স্ত্রী জেসমিন বেগম। তাদের মোবাইল নম্বরের অবস্থান শনাক্ত করে শুক্রবার ভোরে ঝিনাইদহে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী। নিহত উজিরের সঙ্গে জেসমিনের প্রেম ও অনৈতিক সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই জেরে উজিরকে তারা খুন করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অনৈতিক সম্পর্কের জেরে ডেকে নিয়ে খুন, স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২