ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রেমিকের বাসায় গিয়ে ফাঁস দিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় প্রেমিকের বাসায় গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুসরাত মিম ওরফে কুলসুম নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক ফিরোজ আলমকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুসরাত মিম বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতি গ্রামের শাহজাহান তালুকদারের মেয়ে। নুসরাত মিম সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। আটককৃত ফিরোজ আলম ঢাকার দোহার থানার রাধানগর গ্রামের মো. ওমর আলীর ছেলে।

জানা যায়, ফিরোজ বিয়ে করেছে জানতে পেরে তার বাসায় যায় প্রেমিকা মিম। ফিরোজ তাকে ঘরে রেখেই বারান্দায় স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলতে যান। এ সময় বারান্দার দরজা ঘরের ভেতর থেকে আটকে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন মিম। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মিমের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফিরোজকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত মিমের ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

প্রেমিকের বাসায় গিয়ে ফাঁস দিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

আপডেট টাইম : ০৮:২৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২