ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামের ঝুটের গুদাম-বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুট গুদামের আগুন লাগে। ঝুটের গুদামের আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজ শুরু করে।

পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০৭:৫২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২