ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নজরদারিতে আসছে যানবাহন

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন নজরদারিতে আনতে বসানো হবে ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)। এর ফলে এক্সপ্রেসওয়েতে নিরাপদ, নির্ভরযোগ্য, টেকসই এবং উন্নত সড়ক পরিবহন অবকাঠামো ও অপারেশন ব্যবস্থা নিশ্চিত হবে। দ্য ইম্প্রুভিং দ্য রিলাইঅ্যাবিলিটি অ্যান্ড সেফটি অন ন্যাশনাল হাইওয়ে করিডর অব বাংলাদেশ বাই ইন্ট্রুডাকশন ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১২২ কোটি টাকা। এর মধ্যে কোরিয়া দেবে ৮৩ কোটি ২০ লাখ টাকা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী মঙ্গলবারের (১১ অক্টোবর) সভার কার্যতালিকায় বিষয়টি রাখা হয়েছে। সওজ সদর দফতরে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন ও পাইলট প্রকল্প হিসেবে ৪০ কিলোমিটার সড়ক অংশে আইটিএস বাস্তবায়ন করা হবে।

জানা যায়, বাংলাদেশের সড়ক নেটওয়ার্কের উন্নয়নের সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের পরিমাণ ও গতি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। এর ফলে সড়ক দুর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ক্রমবর্ধমান যানবাহন নজরদারিতে আনা ও সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আইটিএস জরুরি। এতে সড়কে যানবাহনের পরিমাণ, গতি, দুর্ঘটনা সংক্রান্ত তথা তাৎক্ষণিক সড়ক পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ইউনিট এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে পাঠানো হবে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) সত্যজিত কর্মকার এ বিষয়ে বলেন, পাইলট প্রকল্প হিসেবে এক্সপ্রেসওয়ের ৪০ কিলোমিটার সড়ক অংশ এর আওতায় আনা হবে। দেশে বিদ্যমান আইন ও বিধিমালা বিশ্লেষণের মাধ্যমে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এছাড়া অবকাঠামো এবং সড়ক ব্যবস্থায় আইটিএস প্রযুক্তির সঙ্গে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নজরদারিতে আসছে যানবাহন

আপডেট টাইম : ০৭:৫৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২