ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

প্রেমের টানে অস্ট্রেলিয়ায় উর্বশী রাউতেলা!

সাতসমুদ্র পেরিয়ে হৃদয়ের টানেই নাকি অস্ট্রেলিয়া পাড়ি? ব্যক্তিগত বিমানে চেপে ছবি দিলেন উর্বশী রাউতেলা। রংচঙে পোশাকের সঙ্গে কমলা হিলজুতো পায়ে পোজ দিলেন সিটে বসেই। আবার কিছুক্ষণ পর কালো পোশাকে, চশমায়।

এসব ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মন যা চাইছে তা-ই করলাম। হৃদয় আমায় অস্ট্রেলিয়া টেনে নিয়ে যাচ্ছে।’ সঙ্গে এঁকে দিলেন কালো হৃদয়ের ইমোজি।

এরপরই সোশাল মিডিয়ায় শুরু জল্পনা-কল্পনা। এত জায়গা থাকতে হঠাৎ অস্ট্রেলিয়া কেন? অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার মেলালেন। কেউ বললেন, ‘হ্যাঁ, ঋষভ তো অপেক্ষা করছেন।’ আবার কেউ বললেন, ‘ঋষভ আপনাকে দেখলে খুশি হবেন।’ ওদিকে অস্ট্রেলিয়া এখন ক্রিকেটে মেতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দল ওখানেই রয়েছে। যার মধ্যে রয়েছেন উর্বশীর ‘ক্রাশ’ ঋষভ পান্তও। নিশ্চয়ই সে কারণেই অভিনেত্রীর মন চেয়েছে অস্ট্রেলিয়া যেতে…! বলছেন অনুরাগীরা।

ভারতের সঙ্গে প্রথম খেলা পাকিস্তানের। ২২ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ততদিনই কি সে দেশে পড়ে থাকবেন উর্বশী? না কি চোখের দেখা দেখেই আবার ফিরে আসবেন, জানা যায়নি। অনুরাগীদের আশা, তিনি নিজে মুখেই জানাবেন সব। হাজার হোক, মনের কথা চেপে রাখতে পারেন না নায়িকা।

গুঞ্জন আছে, ২০১৮ সাল থেকে ‘কিছু একটা চলছে’ ঋষভ আর উর্বশীর মধ্যে। মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁ থেকে শুরু করে একাধিক অনুষ্ঠানে জুটিকে দেখা গিয়েছে। শুধু তা-ই নয়, জানা গেছে, দুজনের প্রেম গভীর হওয়ার পরে নাকি ২০১৯ সালে বিচ্ছেদও হয়ে গেছে।
আর এতকিছুর পরেও উর্বশীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করতে নারাজ ক্রিকেট-তারকা। বরং, ইশা নেগির সঙ্গে তার বর্তমান সম্পর্কের কথা ফলাও করে ঘোষণা করেছেন। তার পরও কি দূরে থাকতে পারছেন উর্বশী? সূত্র : জিনিউজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

প্রেমের টানে অস্ট্রেলিয়ায় উর্বশী রাউতেলা!

আপডেট টাইম : ০৭:৫৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২