ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

সালমান খান একটু ওয়েট করুক, আমি তো আছি: সুবহা

নতুন স্বপ্ন বুনছেন নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবহা। ব্যক্তিজীবনে ঘাত-প্রতিঘাত পেরিয়ে ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছেন এই সুন্দরী। ‘বসন্ত বিকেল’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। আগামী ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’-এ সুবহার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকেই। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

সুবহা জানান, অনেক এক্সাইটেড। মনে হচ্ছে, আমার ঈদ আসছে। ‘বসন্ত বিকেল’ আমার প্রথম সিনেমা; এটার সঙ্গে অনেক আবেগ, স্মৃতি জমে আছে। ভেবেছিলাম, একটা সিনেমা করে আর করবো না। কিন্তু ‘বসন্ত বিকেল’ করার পর ইচ্ছা হয়েছে, থেকে যাবো আপনাদের মাঝে।

বলিউডের ভাইজান সালমান খানকে বিয়ের ইচ্ছা পোষণ প্রসঙ্গে সুবহা বলেন, সালমান খানের আমি অন্ধভক্ত। তাকে আমার খুবই ভালো লাগে। আমি যাকে বিয়ে করবো তাকে দেখতে সালমান খানের মতো সুন্দর হতে হবে। স্বপ্নের মানুষকে দেখতে গেলে বয়সটা কোনো সাবজেক্ট না। সালমান খান একটু ওয়েট করুক, আমি তো আছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

সালমান খান একটু ওয়েট করুক, আমি তো আছি: সুবহা

আপডেট টাইম : ০৮:১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২