ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কেনিয়ার ক্ষুধার্ত শিশুদের দেখে বিষণ্ণ প্রিয়াঙ্কা

বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সাম্প্রতি তিনি নিজ চোখে দেখেছেন নিষ্ঠুর বাস্তবতা। সভ্যতা আর অর্থনীতির বিকশের সঙ্গে পৃথিবীর এমন অনেক অঞ্চল রয়েছে, যেখানে এখনও মানুষ দিনে একবেলা খাবারও খেতে পায় না। শিশুরা খাদ্যের অভাবে ভোগে পুষ্টিহীনতায়, চলে যায় মৃত্যুর কাছাকাছি। এই দেখার পর তার মন বিষণ্ণ হয়ে আছে।

অভিনয়ের পাশাপাশি মানুষ ও সমাজের জন্য কাজ করেন প্রিয়াঙ্কা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে-অঞ্চলে ছুটে যান, অসহায় মানুষের দুঃখ-দুর্দশা দেখে সহযোগিতার চেষ্টা করেন। এই সূত্রেই সম্প্রতি কেনিয়ায় গিয়েছিলেন পিসি। কিন্তু ফিরে এলেও সেখানকার অসহায় শিশুদের মলিন মুখগুলো তার মনে জেঁকে আছে।

চলতি বছরের প্রথম দিকে মা হয়েছেন প্রিয়াঙ্কা। তাই কেনিয়ার শিশুদের কষ্ট তাকে আরও বেশি মর্মাহত করেছে। তিনি বলেন, ‘আমি ভাবতে পারছি না, যদি আমার সন্তান ক্ষুধায় কান্না করতো, তখন আমার মানসিক অবস্থা কেমন হতো! ওখানকার নারীরা নিজেরা দিনের পর দিন না খেয়ে থাকে, যাতে তাদের সন্তানেরা একটু খাবার পায়; এতে বোঝা যায় মানুষের মধ্যে বিশেষত ওই নারীদের মনে অনেক বেশি শক্তি রয়েছে।’

পুনরায় কেনিয়ায় যাওয়ার ইচ্ছে রয়েছে প্রিয়াঙ্কার। তিনি আশা করছেন, সেই সফরে পরিস্থিতি এরকম থাকবে না, কিছুটা উন্নত হবে।

প্রিয়াঙ্কার ভাষ্য, ‘এই সফরে আমি শিখেছি, তা হলো, চরম কঠিন সময়েও মানুষের ধৈর্য রয়েছে, তাদের মনে সহানুভূতি ও উষ্ণতা রয়েছে। তবে একজন নতুন মা হিসেবে ওখানকার শিশুদের কষ্ট দেখা আমার জন্য খুব কঠিন ছিলো।’

উল্লেখ্য, ২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের চার বছর পর সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করেছেন তারা। একমাত্র কন্যার নাম রেখেছেন মালতি ম্যারি জোনাস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কেনিয়ার ক্ষুধার্ত শিশুদের দেখে বিষণ্ণ প্রিয়াঙ্কা

আপডেট টাইম : ০৮:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২