ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

চাকরির পরীক্ষায় সানি লিওন!

ভারতের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঘটেছে এক অবাক কাণ্ড। দেশটির কর্ণাটকের শিবমোগা জেলায় গত রোববার কর্ণাটক টিচার্স এলিজিবিলিটি টেস্ট আরম্ভ হলে একে একে কেন্দ্রে ঢুকছিলেন পরীক্ষার্থীরা। হঠাৎ এক পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা হয়। কেননা তার প্রবেশপত্রের ছবির সঙ্গে তার চেহারার মিল ছিল না। তার প্রবেশপত্রে ছিল বলিউড অভিনেত্রী সানি লিওনের ছবি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন উঠে এসেছে এ তথ্য।

ঘটনাটি আর চাপা থাকেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে বিদ্যুৎ গতিতে। সানি লিওনের ছবিসহ প্রবেশপত্র দেখে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। নানা রকম মন্তব্যে ভরে গেছে মন্তব্যের ঘর।

এরইমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত নেমেছে দেশটির শিক্ষা বিভাগ। তবে পরীক্ষায় বসা ওই পরীক্ষার্থীকে নিয়ে কোনো সিদ্ধান্তের খবর এখনো দেশটির গণমাধ্যম জানতে পারেনি।

পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগে এ বিষয়ে একটি অভিযোগ করেছেন রুদ্রপা কলেজের অধ্যক্ষ। অভিযোগের পর ভারতীয় জানিয়েছে, ওই চাকরিপ্রার্থী নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করিয়েছিলেন। সেখানেই ঘটেছে বিপত্তি। প্রার্থীর ছবির স্থলে বসানো হয়েছে সানি লিওনের ছবি।

পুলিশের বক্তব্যের সঙ্গে মিল পাওয়া গেছে ওই পরীক্ষার্থীর কথার। তিনি জানিয়েছেন, তার স্বামীর বন্ধু তার সব তথ্য পূরণ করেছেন।

তবে কলেজ কর্তৃপক্ষ এর কোনো দায় নিতে নারাজ। তারা জানিয়েছে, প্রত্যেক প্রার্থী নিজে নিজে আবেদন করেছেন। এতে কলেজের কোনো দায় নেই। ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারো হাতে যাওয়ার সুযোগ নেই।

দেশটিতে সানি লিওনকে নিয়ে এ ধরনের বিভ্রাট নতুন কিছু নয়। একবার জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মেধা তালিকায় এসেছিল সানি লিওনের নাম। এছাড়া এক ছাত্রের প্রবেশপত্রে বাবা-মায়ের নামের স্থানে ইমরান হাশমি ও সানি লিওনের নাম এসেছিল। নেটদুনিয়ায়ও বেশ ছড়িয়েছিল বিষয়টি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

চাকরির পরীক্ষায় সানি লিওন!

আপডেট টাইম : ০৮:১৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২