ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মহেশ বাবুর বাবার শারীরিক অবস্থা সংকটাপন্ন

তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা, নির্মাতা ও প্রযোজক কৃষ্ণাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে অচেতন অবস্থায় হায়দরাবাদের কনটিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হাসপাতালে নেওয়ার পর কৃষ্ণার ২০ মিনিট সিপিআর করানো হয়। তারপর তাকে আইসিইউ-তে নেওয়া হয়। মহেশ বাবু তার বাবার পাশেই রয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে স্থানীয় গণমাধ্যমকে চিকিৎসকরা জানান, অভিনেতা কৃষ্ণার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। নিজেদের সেরাটা দিয়ে তার চিকিৎসা করছেন। আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা গুরুত্বের সঙ্গে তাকে পর্যবেক্ষণ করছেন।

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত অভিনেতা কৃষ্ণা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ২০০৯ সালে তাকে পদ্মভূষণ সম্মাননা প্রদান করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মহেশ বাবুর বাবার শারীরিক অবস্থা সংকটাপন্ন

আপডেট টাইম : ০৮:০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২