ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে নিয়ে নতুন গান শিল্পী কণার

আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে নিয়ে নতুন একটি গান সামনে এনেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।

‘গো মেসি’ শিরোনামে গানটি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কণা বলেন, ছোট থেকেই আমরা আর্জেন্টিনা করি। মেসি সবার প্রিয়, আমারও। গানটির জন্য যখন আমাকে বলা হয়, কম্পোজ করে পাঠানো হয়, তখন গানটি আমার ভালো লাগে।’

তিনি আরো বলেন, গানটি নিয়ে প্রচুর সাড়া পাচ্ছি। আমার ফ্যান যারা ব্রাজিলের সাপোর্টার তারাও গানটি পছন্দ করে বলছেন, ‘আপু এবার ব্রাজিলের জন্যও একটি গান করেন’।

এবারের বিশ্বকাপ নিয়ে কণা বলেন, বিশ্বকাপ মানেই ব্রাজিল-আর্জেন্টিনা। যখন কেউ জিজ্ঞেস করে আর্জেন্টিনা না-কি ব্রাজিল। তখন বলি আর্জেন্টিনা। সবাইকে এক জায়গায় একসঙ্গে দেখা যায়। আমি এটি খুব এনজয় করি।

‘গো মেসি’ গানের কথা ও সুর করেছেন সবুজ তালুকদার, সংগীত আয়োজনে ছিলেন জেগান টিজেপি। ৪ মিনিট ২৭ সেকেন্ডের এ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে ১১ নভেম্বর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মেসিকে নিয়ে নতুন গান শিল্পী কণার

আপডেট টাইম : ০৮:২১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২