ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দীঘির সঙ্গে করে আরাম পেয়েছেন ইমন, দীঘি বললেন- বিশ্রাম না নিয়ে টানা করেছি

অনেক আগেই জুটি বেঁধে অভিনয় করার কথা ছিলো ইমন ও দীঘির। কিন্তু ব্যাটে-বলে না মেলার কারণে সেটি আর হয়ে উঠে নি। তবে এবার আর সেরকম হয়নি, সিনেমায় অভিনয় করতে না পারলেও মিউজিক্যাল ভিডিওতে অভিনয় করছেন তারা।

হলুদের অনুষ্ঠানের ৯টি গানের অংশবিশেষ নিয়ে তৈরি হয়েছে ম্যাশআপ মিউজিক্যাল ফিল্ম ‘হলদি মিক্সড’। এতে দেখা যাবে ইমন ও দীঘিকে।

মিউজিক ভিডিওটির সম্পর্কে ইমন বলেন, এটি গল্পভিত্তিক মিউজিক্যাল ফিল্ম। একটি হলুদের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের মধ্যকার গল্প হয়েছে এখানে। আগে দীঘির সঙ্গে একটা সিনেমা করার কথা ছিল। এবার প্রথম আমরা দুজন একসঙ্গে কাজ করলাম।

দীঘির সঙ্গে কাজ নিয়ে এই নায়কের মন্তব্য, দীঘি নাচে বেশ পারদর্শী। নাচের সঙ্গে তার এক্সপ্রেশন দারুণ হয়েছে। তার সঙ্গে কাজ করে বেশ আরাম পেয়েছি।

এবারই প্রথম কোন মিউজিক্যাল ফিল্মে অভিনয় করলেন দীঘি। এ সম্পর্কে তিনি বলেন- এ রকম বিয়ের হলুদের অনুষ্ঠানের সেট ফেলে, সাজিয়ে আগে কাজ করিনি। সিনেমার আদলেই শুটিং হয়েছে। বিশ্রাম না নিয়ে টানা ২২ ঘণ্টা শুটিং করেছি। তা ছাড়া ইমন ভাইয়ের সঙ্গেও প্রথম এ ধরনের কাজ করলাম।

‘হলদি মিক্সড’ পরিচালনা করেছেন সোহেল রাজ। তিনি জানান, মিউজিক্যাল ফিল্মটিতে হলুদের অনুষ্ঠানে মেয়ে ও ছেলেপক্ষের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ, খুনসুটি ও হইচই ফুটে উঠেছে।

আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একটি ইউটিউব চ্যানেলে ‘হলদি মিক্সড’ গানটি প্রকাশিত হবে এটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দীঘির সঙ্গে করে আরাম পেয়েছেন ইমন, দীঘি বললেন- বিশ্রাম না নিয়ে টানা করেছি

আপডেট টাইম : ০৭:৫০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২