শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খিলক্ষেতের ৩০ ফিট থেকে যুবলীগ নেতা আটক, ঝটিকা মিছিলের অভিযোগ ব্রেন টিউমারের যে লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ! ফেলে দেয়া আলুর খোসা যেভাবে কাজে লাগানোর যায় গানে গানে বেঁচে থাকবেন পপগুরু আজম খান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি জ্বালানি খাতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ইউএই’র গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন শোক সংবাদঃ রছুলপুর বহুমুখীউচ বিদ্যালয়ের অবঃসহকারী শিক্ষক হযরত আলী স্যার ইন্তেকাল করেছেন চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মতিঝিলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২০০ বার পঠিত

রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় প্রতাপ রেমা (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মতিঝিলের ওয়ালটন মোড়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতাপ রেমার ছেলে নিউটন নকরেক বলেন, আমাদের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার তারানগরের কেন্দুয়া বাজারে। বর্তমানে সূত্রাপুর কলতাবাজার এলাকায় ভাড়া থাকি। আমার বাবা তেজগাঁওয়ে একটি এনজিওতে চাকরি করতেন।কাজ শেষে বাসায় ফেরার কথা ছিল বাবার। কিন্তু পুলিশের মাধ্যমে জানতে পারি বাবা মতিঝিলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরে ঢামেক হাসপাতালে এসে বাবার মরদেহ পাই।

মতিঝিল থানার এসআই মো. ইয়াকুব আলী বলেন, রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল ওয়ালটন মোড়ে ট্রাকচাপায় ঐ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com