শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খিলক্ষেতের ৩০ ফিট থেকে যুবলীগ নেতা আটক, ঝটিকা মিছিলের অভিযোগ ব্রেন টিউমারের যে লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ! ফেলে দেয়া আলুর খোসা যেভাবে কাজে লাগানোর যায় গানে গানে বেঁচে থাকবেন পপগুরু আজম খান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি জ্বালানি খাতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ইউএই’র গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন শোক সংবাদঃ রছুলপুর বহুমুখীউচ বিদ্যালয়ের অবঃসহকারী শিক্ষক হযরত আলী স্যার ইন্তেকাল করেছেন চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আসাদগেটে প্রাইভেটকারে বিস্ফোরণ, দগ্ধ ২ 

  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

রাজধানীর আসাদগেটে প্রাইভেটকারে বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- প্রাইভেটকার চালক উজ্জ্বল কুমার (৩৫) এবং গাড়ির মালিক রুবেল দত্ত (৪৫)। তিনি একটি কোম্পানির মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছেন।

হাসপাতালে রুবেল দত্তের ভায়রা ভাই নয়ন বিশ্বাস জানান, রুবেলের বাসা গ্রীন রোডে। উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত রয়েছেন তিনি। রাতে অফিস থেকে নিজের প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন। পথে আসাদগেটে তার গাড়িতে বিস্ফোরণ হয়। স্থানীয়রা তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বার্ন ইনস্টিটিউটে।

তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, রুবেল দত্তের শরীরে ৬০ এবং উজ্জলের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থা আশংকাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com