ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সবাই সচেতন হলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া দূর করতে পারবো ।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ি বা আশপাশে জমে থাকা স্বচ্ছ পানিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা বংশ বিস্তার করে। তাই প্রতিটি নাগরিককে এ বিষয়ে সচেতন হতে হবে।
মঙ্গলবার (২৫ জুন) ডিএনসিসির ৩৫ নম্বর ওয়ার্ড আওতাধীন মগবাজার এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ক সচেতনতা বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, মসজিদের ঈমামদের এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য অনুরোধ করেছি। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবিলা একটি বড় চ্যালেঞ্জ। তাই ২৯ জুন মানিক মিয়া এভিনিউতে এ বিষয়ে জনসচেতনামূলক প্রোগ্রাম করবো। এরপর থেকেই শুরু হবে মশক নিধনে ওয়ার্ডে ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম।

আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশক নিধনে নতুন ওষুধ আনছি, যার কম্পোজিসনও চেঞ্জ করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশ বা স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। মশার ব্যাপকতার সমীক্ষা অনুযায়ী ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায় তা বেশি। সে কারণে আজ এ এলাকায় জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠান এবং মানুষের কাছে যাবো।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিএনসিসির পক্ষ থেকে এ সময় লিফলেট বিতরণ করা হয়। এলাকাবাসীদের বলা হয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। এডিস মশা বাসাবাড়ির ভিতরে এবং বাহিরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তিনি নগরবাসীকে সচেতনভাবে মশক নিধিন কর্মীদের সহযোগিতার আহ্বান জানান।

বেইজমেন্টের পানির ট্যাংক, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটজা, ফুলের টব ইত্যাদি স্থানে একনাগাড়ে তিন দিনের বেশি পানি জমতে দিবেন না। বাড়ির ছাদ, দুই দালানের মাঝে স্যাঁতসেঁতে করে রাখবেন না। বাড়ির আশপাশে ঝোপঝাড় এবং আঙ্গিনা পরিষ্কার রাখুন।

৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন, সাংবাদিক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান ডিএনসিসি

আপডেট টাইম : ০৪:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯