ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মাহবুব খান।

রোববার সন্ধ্যায় টু‌ঙ্গিপাড়া উপজেলার বর্ণি-সিঙ্গীপাড়া সড়কের বাঁশুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম টুঙ্গিপাড়া উপজেলার বাঁশুড়িয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। আহত মাহবুব খান একই গ্রামের বাসিন্দা।

টুঙ্গিপাড়া থানার এসআই কেএম জাফর আলী জানান, রাস্তা পার হচ্ছিলেন নজরুল ইসলাম। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে চালক মাহবুবও গুরুতর আহত হন।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান নজরুল। আহত মাহবুবকে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর

আপডেট টাইম : ০৯:৩০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২