ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে কেন এলেন না নুসরাত?

কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে বলি-টালির শত শত তারকা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন টালিপাড়ার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।

বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হয় এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন টালি-বলি তারকাও। সস্ত্রীক বিগ বি-সহ অনুষ্ঠানে দ্যুতি ছড়ান বলিউডের মহেশ ভাট, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্না সিনহা, গায়ক অরিজিৎ সিং ও কুমার শানু।

উপস্থিত ছিলেন কলকাতার প্রথম সারির সব অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, দেব থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, মিমি চক্রবর্তী—কে নেই সেখানে! কিন্তু দেখা গেল না নুসরাতকে।

২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আগেই সব সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের শুটিং বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তারপরও এ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি নুসরাত ও তার স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে ব্যস্ত থাকায় কলকাতার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি নুসরাত।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও সমাপনী অনুষ্ঠানে থাকবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছেন এই টালি নায়িকা। আগামী ২৮ ডিসেম্বর পর্দা নামবে জমকালো এ চলচ্চিত্র উৎসবের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে কেন এলেন না নুসরাত?

আপডেট টাইম : ০৯:০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২