ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মসজিদের ইমামের ঘরে মিললো কিশোরের ঝুলন্ত লাশ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে বিল্লাল হোসেন নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় আলআমিন বাগ এলাকার বায়তুল কোরবান জামে মসজিদের দ্বিতীয় তলায় ইমাম মাওলানা মহিউদ্দিনের রুম থেকে লাশ উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন লালপুর পৌষাপুকুরপাড় এলাকার গার্মেন্টস শ্রমিক আলমগীর হোসেনের ছেলে।

মসজিদের মোয়াজ্জিন রেদওয়ান হোসেন জানান, এশার আযানের সময় বিল্লাল মসজিদ থেকে একটি ব্যাটারী চুরি করে সিড়ি দিয়ে পালানোর সময় মসজিদের সিঁড়িতে তাকে আটক করি। এরপর ইমাম মাওলানা মহিউদ্দিনকে জানানোর পর সে বলেন তার রুমে আটকিয়ে রাখতে। নামাজের পর মসজিদ কমিটির কাছে তাকে বুঝিয়ে দেয়া হবে। এরপর নামাজ শেষে রুমে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে বিল্লাল।

বিল্লাল হোসেনের নানী লাল বানু বলেন, বিল্লাল ও তার বাবা আলমগীর গার্মেন্টসে কাজ করেন। প্রায় বিল্লাল এই মসজিদে নামাজ পড়তে আসেন। সকালে কাজে বের হয়ে আর বাসায় ফিরেনি। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মসজিদে এসে দেখি বিল্লালের লাশ। বিল্লাল ফাঁসি দেয়ার মত ছেলে না। এর সঠিক তদন্ত চাই।

ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

মসজিদের ইমামের ঘরে মিললো কিশোরের ঝুলন্ত লাশ

আপডেট টাইম : ০৯:৪০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২