ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাঁচ কোটি টাকার চোরাই গার্মেন্টস পণ্যসহ আটক ৭

রাজধানীর ডেমরা এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের রপ্তানিযোগ্য চোরাই গার্মেন্টস মালামালসহ সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪।

শুক্রবার (২৩ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় গার্মেন্টসপণ্যসহ একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, প্রায় ৫ কোটি টাকা মূল্যের রপ্তানিযোগ্য চোরাই গার্মেন্টস পোশাকসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় এই চোরাই চক্রের মূলহোতাসহ ৭ জনকে আটক করা হয়।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর মিরপুরে র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

পাঁচ কোটি টাকার চোরাই গার্মেন্টস পণ্যসহ আটক ৭

আপডেট টাইম : ০৭:৩৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২