ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘আলি বাবা’ সেটে আত্মহত্যা করলেন অভিনেত্রী তুনিশা

ভারতীয় অভিনেত্রী তুনিশা শর্মার মরদেহ উদ্ধার করা হয়েছে। ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারাবাহিকে রাজকন্যা মারিয়ামের চরিত্রে অভিনয় করতেন তুনিশা শর্মা। সেই ধারাবাহিকের সেটেই আত্মহত্যা করলেন অভিনেত্রী।

সূত্রের খবর, শনিবার শুট করতে সেটে আসেন অভিনেত্রী। মুম্বাইয়ে সেই সেটের মেকআপ রুমেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তুনিশা শর্মা। ফ্যান থেকে ঝুলন্ত তুনিশাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ২০ বছর বয়সেই আত্মহ্ত্যা করলেন অভিনেত্রী। সেট থেকেই খবর দেওয়া হয় তার পরিবারকে। হাসপাতালে পৌঁছে মেয়ের মৃত্যুর খবর পায় তুনিশার পরিবার। ‘আলি বাবা’ ধারাবাহিকের তার সঙ্গে অভিনয় করতেন সিজান খান ও সায়ন্তনী ঘোষ। তবে কেন আত্মহত্যা করলেন অভিনেত্রী, সেই বিষয়ে কিছু জানা যায়নি। ইতমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটে উপস্থিত বাকি সকলকেই।

অভিনেত্রী তুনিশা শর্মা কাজ করেছিলেন নানান হিন্দি সিনেমায়। ‘কাহানি’, ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ছবিতে কাজ করেছেন। সম্পর্কে ছিলেন সিজান খানের সঙ্গে। তার সঙ্গেও বা কোনো বিবাদ অথবা মতভেদ হয়েছিল কিনা সেই প্রসঙ্গেও জানা যায়নি। তবে আজ সকালেই নিজের মেকাপ রুম থেকে একটি ভিডিও আপলোড করেছিলেন তিনি। তার মধ্যেই যে এরকম কিছু হয়ে যাবে যেন ভাবনার অতীত।

এক সিনিয়র পুলিশ অফিসার সংবাদমাধ্যমে জানান, ‘ফিল্মসিটিতে রামদেব স্টুডিওতে শ্যুটিং হয় আলি বাবা ধারাবাহিকের। এদিনও শ্যুটিং চলছিল। শটের মাঝে ব্রেক নিয়ে বাথরুমে যান তুনিশা। এরপরই অভিনেত্রীর ঝুলন্ত দেহ পাওয়া যায় মেকআপ রুমে। সেটে উপস্থিত সকলে তাকে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা জানান যে, মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছে তুনিশাকে’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘আলি বাবা’ সেটে আত্মহত্যা করলেন অভিনেত্রী তুনিশা

আপডেট টাইম : ০৭:৩১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২