ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৬টি ফেরি।

সোমববার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত থেকে নদীপথে কুয়াশা বাড়তে থাকে। তবে ভোরের দিকে কুয়াশা ঘনত্ব আরও বেড়ে যায়। এতে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এ ছাড়া কুয়াশায় ফেরির দিকনির্দেশক বাতি দিয়েও দূরের পথ দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে কোনো ফেরি ছাড়েনি। এ ছাড়া মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৬টি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৮:১৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২