ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সম্পর্ক জোড়া লাগাতে এসে সাবেক স্বামীর হাতে খুন হলেন নারী

রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেনে এসে সাবেক স্বামীর হাতে তুলি (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাবেক স্বামী সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে বোটানিক্যাল গার্ডেনে এ ঘটনা ঘটে। তুলির গ্রামের বাড়ি নেত্রকোণার বারহাট্টায়। তিনি রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় ভাড়া থাকতেন। আর তার সাবেক স্বামী সাইদুল ইসলামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

জানা গেছে, ইমোতে দুজনের পরিচয় হয়। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। পাঁচ মাস পরই ডিভোর্স হয়ে যায় তাদের। কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর আবারো দুজন ইমোতে যোগাযোগ শুরু করেন। নতুন করে সম্পর্ক জোড়া লাগানোর জন্য রোববার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে দেখা করেন তারা। একপর্যায়ে দুজনের কথা কাটাকাটি হয়। পরে ফল কাটার ছুরি দিয়ে তুলির গলায় আঘাত করেন সাইদুল। এতে ঘটনাস্থলেই তুলি মারা যান।

শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তুলির পরিবারকে খবর পাঠানো হয়েছে। তারা আসার পর থানায় মামলা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

সম্পর্ক জোড়া লাগাতে এসে সাবেক স্বামীর হাতে খুন হলেন নারী

আপডেট টাইম : ০৮:৪৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩