ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় রাব্বি (২২) নামের ঐ যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাব্বিকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. অহিদ মিয়া জানান, নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের জয়নাল মিয়ার ছেলে রাব্বি। রায়েরবাজার বালুরমাঠ এলাকায় তার ‘সোনার বাংলা মুরগির আড়তে’ গত তিন মাস যাবত কাজ করে আসছিল রাব্বি। থাকতো সেখানেই।

তিনি জানান, মধ্যরাতে আড়ত থেকে ভ্যানে করে মুরগি নিয়ে তারা নাবিস্কো এলাকায় যান। সেখানে মুরগি নামিয়ে ফিরছিলেন তারা। তিনি নিজে ভ্যান চালাচ্ছিলেন এবং রাব্বি পেছনে বসা ছিলেন।

পথে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের ১নম্বর গেটের পাশে সামনের দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়লে ঐ ট্রাকে পিষ্ট হয় রাব্বি। বিপরীত দিকে পড়ে যায় অহিদ মিয়া। তবে তার তেমন কোনো আঘাত লাগেনি। পরে তিনিই রাব্বিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

আপডেট টাইম : ০৯:১৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩