ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পুকুরে ভাসছিল নিখোঁজ শ্রমিকের মরদেহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে শ্রাবণ মিয়া নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাতে পলিথিনে মোড়ানো জুতার গামের কৌটা (ড্যান্ডি) পাওয়া গেছে।

বুধবার বিকেলে উপজেলার লংগাইর ইউপির চকপাদরা গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শ্রাবণ উপজেলার মশাখালী ইউপির মশাখালী গ্রামের আ. হামিদের ছেলে। সে ঢাকার একটি জুতার কারখানায় শ্রমিকের কাজ করতেন।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বুধবার বিকেলে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শ্রাবণ মাদকাসক্ত ছিল। মরদেহ উদ্ধারের সময় তার হাতে পলিথিনে মোড়ানো জুতার গামের কৌটা (ড্যান্ডি) পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ড্যান্ডি সেবনের পর পুকুরে পরে গিয়ে আর উঠতে পারেনি। তবুও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

পুকুরে ভাসছিল নিখোঁজ শ্রমিকের মরদেহ

আপডেট টাইম : ০৮:৩৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩