ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি: শাবনূর

ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত অভিনেত্রী শাবনূর। পর্দার বাইরে লাজুক ও স্বল্পভাষী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে ছেলে আইজান, মা, ভাই-বোনসহ বসবাস করছেন। সেখান থেকে শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন।

বুধবার দিবাগত রাতে তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‌‘আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি’।
তার এমন পোস্টে অনেকেই কমেন্টস করছেন। নীল অভ্র নামে একজন মন্তব্য করেছেন, ‘যদি পুনর্জন বলে কিছু থেকে থাকতো তবে আমি তোমায় অভিশাপ দিতাম, তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটা হয়ে জন্মাও। মহান আল্লাহ্ সহায় হন’।

এনাম রাজু লিখেছেন, দুঃখজনক ব্যাপার-স্যাপার! ওমর আল ফারুক মন্তব্য করেছেন, ‘আল্লাহ সকল বিপদ থেকে মুক্ত রাখুন।’

হঠাৎ কী হয়েছে জানতে শুভাকাঙ্ক্ষীরা তার স্ট্যাটাসে কমেন্ট করছেন। তবে সেসবের উত্তর এখনো দেননি শাবনূর।

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিন ভাইবোনের মধ্যে সবার বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দু’জনেই পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী। পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে শাবনূরের অভিষেক হয়। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি: শাবনূর

আপডেট টাইম : ০৮:১৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩