ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

অস্কারের মনোনয়নে ভারতের ৩ সিনেমা

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। এবার অস্কারের ৯৫তম আসরে ভারতের তিনটি সিনেমার মনোনয়ন মিলেছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মনোনীত ছবি ও কলাকুশলীদের নাম ঘোষণা করেন পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ ও আমেরিকান অভিনেত্রী অ্যালিসন উইলিয়ামস।

অস্কারের ইতিহাসে এবার সর্বাধিক ৮০টি দেশের সদস্য ব্যালটে ভোট দিয়েছেন। সক্রিয় সদস্যরা ২ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত ২৩ বিভাগে মনোনীত ছবি ও কলাকুশলীদের মধ্য থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেবেন।

ভারতের যে তিনটি সিনেমা ‘অস্কার ২০২৩’ মনোনয়ন পেল

‘গোল্ডেন গ্লোব’ জেতার সপ্তাহখানেকের মধ্যেই এবার ‘অস্কার ২০২৩’-এ মনোনয়ন পেল ‘আর আর আর’সিনেমার ‘নাটু নাটু’ গান। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এনটিআর জুনিয়র ও রাম চরণ।

এছাড়া তথ্যচিত্র ফিচার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল দ্যাট ব্রিদস’ এবং স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’।

‘অল দ্য ব্রিদস’ এর আগে কান চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন আই’ (ল’অয়েল ডি’অর) বিভাগে পুরস্কৃত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

অস্কারের মনোনয়নে ভারতের ৩ সিনেমা

আপডেট টাইম : ০৮:৩০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩