ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ,বিপাকে ব্যবসায়ী ও শ্রমীকরা কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। টাঙ্গাইলের নাগরপুরে বাবা হত্যা করলো ছেলে গোবিন্দগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে সাইনবোর্ড যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন বেন

টেস্টে ক্রিকেটে ২০২২ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।

বৃহস্পতিবার দুপুরে আইসিসি এক প্রতিবেদনে স্টোকসকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করে। ৩৬.২৫ গড়ে ৮৭০ রান ও ২৬ উইকেট নিয়ে সাদা পোশাকে গত বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি।

২০২২ সালটা ব্যাট-বল হাতে দারুণ কেটেছে স্টোকসের। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে নতুন বার্তা দিয়েছিল।

আগ্রাসী ক্রিকেট খেলে পেয়েছে একের পর এক জয়। স্টোকস সামনে থেকে পারফর্ম করে নেতৃত্ব দিয়েছেন।
তার নেতৃত্বে প্রায় শতভাগ সাফল্য পেয়েছে ইংল্যান্ড। ১০টির মধ্যে ৯টিতেই জয়।

পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়েছে ৩-০ ব্যবধানে। হারিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। পিছিয়ে থাকার পরও ভারতের বিপক্ষে তার নেতৃত্বে জিতে সিরিজে ড্র করেছে ইংল্যান্ড।

স্টোকস ২০২২ সালে সেঞ্চুরি করেছেন দুটি, আর হাফ সেঞ্চুরি ৪টি। ব্যাট হাতে ধারবাহিকভাবে রান করে দলের জয়ে রেখেছেন অবদান।

একইভাবে বোলিংয়েও দারুণ সফল বেন। ৩১.১৯ গড়ে নিয়েছেন ২৬টি উইকেট। সূত্র: আইসিসি ওয়েবসাইট

প্রিন্ট
Tag :

গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন বেন

আপডেট টাইম : ০৮:০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩