ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

ঢাকাই জামদানিতে নজর কাড়লেন রানি

সরস্বতী পূজার দিন ঢাকাই জামদানি শাড়ি, বাঙালি সাবেকি সাজে ধরা দিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। তবে তার এই সাজ পূজার জন্য নয়। এমন সাজে ধরা দিলেন তার নতুন ছবির ফার্স্ট লুকে।

সরস্বতী পূজা উপলক্ষে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির লুক প্রকাশ্যে এনেছে প্রযোজনা সংস্থা। ছবির লুক নিয়ে ইতোমধ্যেই হইচই। আদ্যোপান্ত বাঙালি বউমা সেজেছেন রানি, ঢাকাই জামদানি শাড়ি, কানের পাশে ফুল শুধু তাই নয় হাতে শাঁখা পলা সবই রয়েছে। সঙ্গে দুই খুদে। সম্ভবত, ছবিতে তার সন্তানের ভূমিকায় অভিনয় করছেন এই দুই পুঁচকে সদস্য।

ছবিতে দেখা যাচ্ছে, ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে সেলফি তুলছেন রানি। জানা যাচ্ছে, একজন মায়ের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলবে এই গল্প। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার এবং নিজের সন্তানদের রক্ষা করার জন্য একজন মা ঠিক কী কী করতে পারে, তাই দেখানো হবে এই ছবিতে।

এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, একটা অসাধারণ গল্প। যা প্রত্যেকটা মায়ের গল্প বলবে। আমি সমস্ত মায়েদের এই ছবি উৎসর্গ করতে চাই। চিত্রনাট্য শোনার পরেই এই ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন রানি। মার্চের ১৭ তারিখ রিলিজ করতে চলেছে এই ছবি। এতে রানির বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

ঢাকাই জামদানিতে নজর কাড়লেন রানি

আপডেট টাইম : ০৮:১৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩