ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘গ্রিন সিটি’ দেখতে গিয়ে সড়কেই লাশ হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

পাবনার রূপপুরের রাশিয়ান পল্লী ‘গ্রিন সিটি’ দেখতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় রেদোয়ান ইসলাম রুপম নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী অমিত হোসেন।

শুক্রবার রাতে সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপম পাবনা পৌর এলাকার গোপালপুরের শাহ পাড়ার মৃত আব্দুল বাতেনের ছেলে ও ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত ১৫ বছরের অমিত হোসেন পাবনা পৌর এলাকার মানিক হোসেনের ছেলে। তিনি স্থানীয় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে রূপপুর গ্রিন সিটির উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিলে রূপমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় অমিতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইশ্বরদী পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার স্যান্যাল বলেন, রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটিকে জব্দ করা হলেও পালিয়েছেন চালক। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

‘গ্রিন সিটি’ দেখতে গিয়ে সড়কেই লাশ হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

আপডেট টাইম : ১০:৩২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩