ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকার বায়ুদূষণ সবচেয়ে বেশি হয় মধ্যরাতের পর

প্রচলিত আছে, ঢাকার মানুষ রাতে ঘুমালেও শহরটি ঘুমায় না। বর্তমান সময়ে এ শহরের বাতাসের গুণমানের পরিসংখ্যানের দিকে তাকালে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। দেখা যায়, দিনের বেলার থেকে মধ্যরাতে বা ভোর রাতে ঢাকার বায়ুদূষণের মাত্রা থাকে অনেক বেশি।

ঢাকার মানুষ যেন নির্মল বাতাসে শ্বাস নিতে পারছে না। দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে শরহটি। বর্ষাকালে কিছুটা উন্নতি হলেও, সাধারণত শীতকালেই বেশি অস্বাস্থ্যকর হয়ে পড়ে ঢাকার বাতাসের গুণমান। চলতি বছরের জানুয়ারিতে ২৪ দিনই ঢাকার বাতাস ছিল বিপজ্জনক, যা ফেব্রুয়ারিতেও চলমান।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্বের দূষিত বাতাসের তালিকায় ঢাকার অবস্থান ছয় নম্বরে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান একিউআই অনুযায়ী সকাল ৬ টায় দেয়া সবশেষ আপডেটে দেখা যায়, ঢাকার স্কোর ১৭০, যা অস্বাস্থ্যকর হিসেবেই বিবেচনা করা হয়।

পরিবেশ অধিদফতরের বায়ুমান সূচক অনুসারে, স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১ থেকে ১০০ ‘মোটামুটি’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুব অস্বাস্থ্যকর’, ৩০১ থেকে ওপরে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বা ‘দুর্যোগপূর্ণ’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

ঢাকার বায়ুদূষণ সবচেয়ে বেশি হয় মধ্যরাতের পর

আপডেট টাইম : ০৮:৪৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩