ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

শ্রীলঙ্কা সৌভাগ্যের জার্সি পরেই বাকি তিন ম্যাচ খেলবে

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: এবারের বিশ্বকাপ প্রথমবারের মতো নতুন এক নিয়ম করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফুটবলের মতো হোম এবং অ্যাওয়ে জার্সি পরে খেলতে হবে প্রায় প্রতিটি দলকে। তবে স্বাগতিক হওয়ায় এই বিশ্বকাপে শুধু হোম জার্সি পরেই খেলতে নামবে ইংল্যান্ড।

আইসিসির এই নিয়মটি ভাগ্য খুলে দিয়েছে শ্রীলঙ্কানদের। কেননা এখনো পর্যন্ত দু’বার অ্যাওয়ে জার্সি পরে খেলতে নেমে প্রতিবারই জয়ের দেখা পেয়ছে লঙ্কানরা। এমনকি এই জার্সি পরেই তারা হারিয়ে দিয়েছে আসরের হট ফেবারিট ইংল্যান্ডকে। তাই হলুদ-নীল রঙের সেই জার্সি টিকেই ‘লাকি’ হিসেবে মানছে দিমুথ করুনারত্নের দল।
বিশ্বকাপে ছয় ম্যাচে দুই জয় ও দুই হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে যেতে হলে বাকি তিন ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই তাদের হাতে। তাই জয় পাওয়ার জন্য বাকি থাকা সেই ম্যাচগুলোতে ‘লাকি’ জার্সি পরার জন্য আইসিসির কাছে আবেদন করেছে লঙ্কানরা এবং তাদের এই আবেদন মঞ্জুরও করে ফেলে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।

আইসিসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শ্রীলঙ্কার বাকি থাকা তিন ম্যাচে হলুদ জার্সি পরার জন্য এই আবেদন মঞ্জুর করেছি আমরা। টুর্নামেন্টের শুরু হওয়ার আগে থেকেই প্রত্যকটি দল তাদের বিকল্প জার্সি বাছাই করেছে।’

বিশ্বকাপে শ্রীলঙ্কার বাকি তিনটি ম্যাচ হলো, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের সঙ্গে। সবগুলো ম্যাচেই এখন হলুদ-নীল জার্সি পরে খেলবে তারা। যদিও ভারতের বিপক্ষে ম্যাচে এমনিতেই এই জার্সি পরে খেলতে হতো তাদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

শ্রীলঙ্কা সৌভাগ্যের জার্সি পরেই বাকি তিন ম্যাচ খেলবে

আপডেট টাইম : ১০:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯