ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

তিতাস নদীতে পড়ে নিথর হলেন যুবক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে লোকমান মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সরাইল উপজেলার শাহজাদাপুর এলাকায় তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত লোকমান মিয়া একই এলাকার লাল মিয়ার ছেলে।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, সোমবার বিকেলে উপজেলার শাহজাদাপুর এলাকায় তিতাস নদী পার হওয়ার জন্য লোকমান মিয়া ভাতিজাকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় লোকমান মিয়া নৌকা থেকে তিতাস নদীতে পড়ে ডুবে যান। পরে স্থানীয়দের জেলেদের সহায়তায় লোকমান মিয়ার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, লোকমান মিয়া মৃগীরোগী ছিলেন। নৌকার মধ্যে তার কাঁপুনি শুরু হলে তিনি নদীতে পড়ে যান। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

তিতাস নদীতে পড়ে নিথর হলেন যুবক

আপডেট টাইম : ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩