ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মগবাজারে বাসচাপায় আইনজীবী নিহত

রাজধানীর মগবাজারে বাসচাপায় আনিসুল হক সাকি (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবি ছিলেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে মগবাজার ওয়ারলেস রাশমনো হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সদর উপজেলার ভোলাই গ্রামের আব্দুস সালামের ছেলে নিহত সাকি। বর্তমানে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকায় থাকতেন।

হাতিরঝিল থানার এসআই আব্দুল কাদির জানান, সন্ধ্যায় ঐ যুবক মোটরসাইকেল চালিয়ে মগবাজার ফ্লাইওভারের ঢাল দিয়ে নামছিলেন। এ সময় লাব্বাইক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এসআই আরো জানান, ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, সাকির বড় বোন ইশরাত জাহানের বাসা হাতিরঝিল সোনালীবাগে। সন্ধ্যায় দক্ষিণখানের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বোনের বাসায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

মগবাজারে বাসচাপায় আইনজীবী নিহত

আপডেট টাইম : ০৮:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩