ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ,বিপাকে ব্যবসায়ী ও শ্রমীকরা কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। টাঙ্গাইলের নাগরপুরে বাবা হত্যা করলো ছেলে গোবিন্দগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে সাইনবোর্ড যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টির ব্যস্ততার কারণে চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেনি দক্ষিণ আফ্রিকা। এর জন্য অবশ্য কম ভুগতে হয়নি দলটিকে। বিশ্বকাপ সুপার লিগের সব ম্যাচ শেষেও বিশ্ব আসরে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারেনি টেম্বা বাভুমার দল।

বিশ্বকাপে সরাসরি পা রাখতে সমীকরণ কম কঠিন ছিল না দক্ষিণ আফ্রিকার। ভারত এবং ইংল্যান্ডকে সিরিজ হারিয়ে সেটা কিছুটা সহজ করেছিল প্রোটিয়ারা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে পুনর্নির্ধারিত এই সিরিজের দুটো ম্যাচই জেতা একদম জরুরি ছিল। আর সেটা সহজেই করে দেখিয়েছে বাভুমার দল।

রোববার (২ মার্চ) সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৪৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতল দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

এই সিরিজ জিতে বিশ্বকাপে নিজেদের সরাসরি অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। ক্ষতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। আসন্ন জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাইয়ারে অংশ নিতেই হবে ক্যারিবীয়দের। কিছুটা অনিশ্চিত দক্ষিণ আফ্রিকাও। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে আয়ারল্যান্ড যদি তিন ম্যাচের সবগুলোতে জিতে যায় তবে তাদের সরিয়ে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিবে আইরিশরা।

রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে কিছুটা ধুঁকেছে দক্ষিণ আফ্রিকা। তবে অ্যাডেইন মার্করাম আর ডেভিড মিলারের অনবদ্য ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রোটিয়ারা। অ্যাডেইন মার্করাম থামেন ক্যারিয়ার সেরা ১৭৫ রানে। আর মিলার করেন ৯১ রান। তাতে ৩৭০ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকে কিছুটা প্রতিরোধ দেখালেও ধীরে ধীরে ভেঙে পড়ে ডাচদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ২২৪ রানে থামে সফরকারীরা। ডাচদের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন মুসা আহমেদ। অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৪২ রান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

আপডেট টাইম : ০৯:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩