ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: বেঁচে যাওয়া মালামাল বের করতে ব্যস্ত ব্যবসায়ীরা

ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন ঘণ্টা পরও রাজধানীর বঙ্গবাজারে দেখা গেছে মানুষের ব্যস্ততা। কেউ কেউ পুড়ে যাওয়া দোকানের দিকে তাকিয়ে দেখছেন। আবার কয়েকজন আগুন থেকে বাঁচানোর জন্য দোকানের মালামাল বের করার চেষ্টা করছেন।

সরেজমিন দেখা গেছে, বঙ্গবাজারের পূর্ব দিকের অংশের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। মহানগর মার্কেটের দক্ষিণে ও এনেক্সকো মার্কেটের পূর্ব দিকের অংশের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। একদিকে নিভানোর পর আরেকদিকে ফুঁসে উঠছে আগুন। ফায়ার সার্ভিসের একটি টিম রেল পরিদর্শন ভবনের দিক থেকে পানি নিক্ষেপ করছে।

এনেক্সকো ভবনের উপরে এখনো ব্যবসায়ীরা রয়েছেন। তারা তাদের দোকানে রয়ে যাওয়া মালামাল বস্তাবন্দি করে নিচে ফেলছেন। নিচ থেকে ভ্যানে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী ও তাদের সহযোগীরা। উত্তর দিকের সিঁড়ি বেয়ে মালামাল নিচে নামাচ্ছেন দোকানের কর্মচারী ও কুলিরা। বাইরে সারিবদ্ধভাবে থাকা ট্রাক, ভ্যানে একে একে গুনে বস্তা তুলছেন ব্যবসায়ীরা।

বঙ্গবাজারের ব্যবসায়ী শহিদুল হক মজুমদার বলেন, আমার দোকান পুড়ে ছাই। দোকানে ৮ লাখ টাকার মাল ছিল। সব শেষ। এখন যদি আমাকে আগের দোকানের জায়গা বরাদ্দ দেয় তাহলে ঘুরে দাঁড়াতে পারবো।

এনেক্সকো ভবনের চারতলায় নূপন গার্মেন্টস নামের দোকানের মালিক আবুল হোসেন বলেন, আমার দোকানপোড়েনি। ঐ পাশের দোকান সব পুড়ে গেছে। এখন মালামাল সরাচ্ছি। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। মানুষও সহযোগিতা করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: বেঁচে যাওয়া মালামাল বের করতে ব্যস্ত ব্যবসায়ীরা

আপডেট টাইম : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩