ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মানিকগঞ্জে নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক

মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির পুলিশ পরিদর্শক আবুল কালাম

আটককৃতরা হলেন চূয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আচতলাপাড়া গ্রামের সালমা, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের মো. সোহাগ মিয়া, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তরা এলাকার মো. শাকিল দেওয়ান ও নিমাই রবিদাস।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জ সদর ও শিবালয় উপজেলায় পৃথক অভিযান চালানো হয়। সদর উপজেলার জয়রা এলাকা থেকে উপ-পরিদর্শক মাসুদ রানা শামীম ২৫ গ্রাম হেরোইনসহ শাকিল ও নিমাইকে আটক করেন। অপর অভিযানে উপ-পরিদর্শক রিপন নাগ শিবালয় উপজেলার কাতরাসিন গ্রামের উথলী এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ সালমা ও সোহাগ মিয়াকে আটক করেন।’

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছে। উদ্ধার হেরোইন ও চোলাই মদের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও শিবালয় থানায় দুইটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

মানিকগঞ্জে নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ১০:০০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩