ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

উত্তরা জোন স্কুল পর্যায়ে সেরাদের তালিকায় বি এইচ খান স্কুল

উত্তরা সংবাদ দাতা : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ বৃহত্তর উত্তরা শিক্ষা জোনে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা অর্জন করেছেন বি এইচ খান স্কুল এন্ড কলেজ। একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্টিভেন লিউক মালাকার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মান অর্জন করে সেরাদের তালিকায় স্বর্ণাক্ষরে নিজেদের নাম লিখিয়েছেন। প্রমি গ্রুপের চেয়ারম্যান এনামুল হাসান খান শহীদ (সিআই পি)তিনি তার প্রয়াত পিতা বজলুল হক খানের নামে ২০১৬ সালে চার বিঘা জমির উপর ছয় তলা দুটি ভবনে প্রতিষ্ঠিত করেন বি এইচ খান স্কুল এন্ড কলেজ। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪৫ নং ওয়ার্ড কলেজ তালতলায় নিজস্ব জমিতে অবস্থিত।

উত্তরখান মাজার কলেজ তালতলা এলাকায় মুল সড়কের পাশে সবুজে শ্যামলে ঘেরা নান্দনিক পরিবেশে প্রতিষ্ঠিত বিএইচখান স্কুল বর্তমানে ঢাকা বোর্ডে ১৪ তম স্থানে রয়েছে। বৃহত্তর উত্তরায় মাথা উচু করে দাঁড়িয়ে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন উত্তরখানের গর্ব বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থীর অভিবাবক। থানা মাধ্যমিক শিক্ষা অফিসার( অ. দা.)সদস্য সচিব জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি -২০২৩,উত্তরা অঞ্চল কর্তৃক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। শিক্ষা খাতে এমন অর্জনকে সম্মান জানিয়ে বি এইচ খান স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক স্টিভেন লিউক মালাকারকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে গতকাল ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এনামুল হাসান খান সহিদ (সি আই পি)।

থানা মাধ্যমিক শিক্ষা অফিসার( অ.দা.) শম্পা ইয়াছমিন, সদস্য সচিব জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি -২০২৩,উত্তরা অঞ্চল কর্তৃক গত ১৫/৫/২৩ইং তারিখ স্বাক্ষরিত এক চিঠির সুত্রে জানা যায়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচনে ১৪টি এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচনে ১৩ টি কেটাগরীতে মূল্যায়ন করেছেন তারা। সুত্রে জানা যায়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নে তারা সর্বশেষ ২ বছরের এসএস সি সমমান এর ফলাফলকে প্রাধান্য দিয়ে পাস করা ছাত্র/ছাত্রীর সংখ্যার ভিত্তিতে বরাদ্দকৃত ৫×২=১০ এর বিপরীতে মোট নাম্বার প্রদান করা, শিক্ষার্থীর সংখ্যা, আনুপাতিক হারে শিক্ষক, কর্মরত শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতা গড় মান,ভৌত অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, জাতীয় দিবস উদযাপন, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণের জন্য সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা, গ্রন্থাগার বিজ্ঞানাগার,পঠন পাঠনের নিয়মানুবর্তিতা খেলাধূলাসহপাঠ্যক্রম ব্যবস্থা, শিক্ষার পরিবেশ,মাল্টিমিডিয়া ক্লাসরুম /কম্পিউটার ল্যাব ও সর্বশেষ প্রতিষ্ঠান স্কাউট /গার্ল।

এসময় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (প্রধান শিক্ষক) নির্বাচনে প্রথমেই শিক্ষাগত যোগ্যতাকে তারা প্রাধান্য দিয়েছেন। এছাড়াও প্রশাসনিক দক্ষতা, আর্থিক শৃঙ্খলা, পাঠ্যপুস্তুক প্রণয়ন, পেশাগত/গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, আইসিটি বিষয়ে দক্ষতা, সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস ও স্বাস্থ্য বিধি অনুযায়ী বিদ্যালয় পুনঃ সজ্জিতকরণ,গুনগত শিক্ষায় উদ্ভাবনী /সৃজনশীল উদ্যোগ ও উত্তমচর্চার নিদর্শন, মুক্তিযোদ্ধা /মুক্তিযোদ্ধার সন্তানদের সনদ যাচাইপূর্বক নাম্বার প্রদান করা এবং প্রতিষ্ঠানের দৃশ্যমান উন্নয়ন ও গুনগত পরিবর্তনসহ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা মূল্যায়ন করা হয়।

No description available.

সুত্রে জানা যায়, বৈধ ইন কোর্ড নিয়ে উত্তরা জোনে রয়েছে প্রায় ১৭০টি স্কুল। এছাড়াও উত্তরাতে রয়েছে আরো প্রায় শতাধিক স্কুল। প্রধান শিক্ষক স্টিভেন লিউক বলেন, বিএইচখান স্কুল -এ বর্তমানে দশম শ্রেণী পযর্ন্ত শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে তবে এবছরেই তারা কলেজ শাখার কর্যক্রম শুরু করবেন।

তিনি জানান, ৭০ জন অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষীকার সমন্বয়ে তাদের এই পরিবার। এ পরিবারের ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে রয়েছে একাধারে ৫ বার সিআই পি পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী এনামুল হাসান খান শহীদ।

সরেজমিনে দেখা যায়,ঢাকা উত্তর সিটিকর্পোরেশন উত্তরা জোন এর “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উদযাপন কমিটি বি এইচ খান স্কুলকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্টিভেন লিউক মালাকারকে প্রতিষ্ঠান প্রধান ঘোষণা করায় আনন্দ উল্ল্যাসে ফেটে পরেন স্কুলের শিক্ষার্থীরা। স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে স্কুল ক্যাম্পাস। আনন্দ ভাগাভাগি করে নিতে শিক্ষার্থী, অভিবাবক ও শিক্ষক- শিক্ষীকাদের মাঝে মিষ্টি খাওয়ার ধুম পরেছে। অভিবাবকেরা জানায়, বছরের মাঝা মাঝি সময় এ দুটি সুখবর শিক্ষার্থীদের আরো বেশি অনুপ্রাণিত করবে।

এক প্রশ্নের জবাবে, প্রধান শিক্ষক স্টিভেন লিউক বলেন, এই প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য এবং কোমলমতি ছেলে মেয়েদের আন্তরিকতার জন্যই এটি সম্ভব হয়েছে। তিনি আশাবাদী ভবিষ্যতে তারা আরো ভালো ফলাফলের মাধ্যমে প্রমাণ করবে শুধু উত্তরা জোন এবং ঢাকা বিভাগই নয় সারা বাংলাদেশে আমরাই সেরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

উত্তরা জোন স্কুল পর্যায়ে সেরাদের তালিকায় বি এইচ খান স্কুল

আপডেট টাইম : ১১:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩