সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

তিতাসের আ.লীগ নেতার মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধাদের মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

 

কুমিল্লা তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং জেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডারের সাংগাঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে তিতাস উপজেলা মুক্তিযুদ্ধা পরিষদ।

সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তিতাস উপজেলা মুক্তিযুদ্ধা পরিষদ এর মুক্তিযোদ্ধাগণ অংশ নেয়। এসময় আওয়ামীলীগ নেতার নামে মিথ্যা এ ষড়যন্ত্রের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি তুলে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আক্তার হোসেন নিজাম শিকদার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান সাদির, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম জিকু ও রমনা থানা ছাত্রলীগ নেতা মো. দিপু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগ, মহিলালীগ, ছাত্রলীগ ও বীর মুক্তিযোদ্ধাগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যায় রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে শাহিনুল ইসলাম সোহেল শিকদারকে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। ওই মামলায় বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তান ও কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুল ইসলাম কারাগারে আছেন। উক্ত মামলা থেকে অব্যহতি দিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানান রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জামাল হোসেনকে বোরকা পরে ৩ সন্ত্রাসী গুলি করে হত্যা করে। ওই ঘটনায় সোহেল শিকদারকে ৪ নাম্বার আসামী করে ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের নামে নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে মামলা রুজু করে। ওই মামলায় সোহেল শিকদারসহ জড়িত ১০জনকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী এবং বিজ্ঞ আদালতে ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে তারা। তবে হত্যায় এখনো পর্যন্ত সোহেল শিকদারের জড়িতের বিষয়ে কোন স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com