রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা আলহাজ্ব শফিউল আলম শফি’র নাম আলোচনায় শীর্ষে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর সরকারি দলের সংসদীয় সভা আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে উচ্চপর্যায়ের সভা আজ ফরিদপুরে ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ২৮ হাজার লিটার তেল শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মোবারক উল্লাহ মজুমদার এর করব জেয়ারত করলেন দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

সারার কাছে ‘৪০০ টাকা’ মহা কিছু

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

টাকা খরচের বেলায় বেশ কৃপণ ‘সারা আলি খান’। বেশি খরচ করলে নিজের মাকেও ছেড়ে কথা বলেন না তিনি। মাত্র ৪০০ টাকার জন্য একবার প্রযোজকের সঙ্গে ঝগড়া-ঝামেলা বাধালেন! সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের মুখেই একথা জানালেন অভিনেত্রী ও সাইফ কন্যা সারা আলি খান।

রোজকার জীবনে বেশি দামি পোশাক হোক কিংবা গাড়ি, কোনোটাতেই অভ্যস্ত নন ‘সারা আলি খান’। নবাবকন্যা হলেও সারার জীবনযাপন কিন্তু বেশ সাদামাটা। অভিনেত্রীর মতে, উপার্জনের প্রতিটি পয়সা গুনে গুনে খরচ করেন তিনি।

কোনোকিছুর জন্যই অতিরিক্ত টাকা-পয়সা ওড়ানো তার পছন্দ নয়। এবার আইফা অ্যাওয়ার্ডসে দুবাইয়ে গিয়েও কৃপণতার নজির গড়লেন সারা।
আইফা অ্যাওয়ার্ডসের জন্য আবুধাবিতে যাওয়ার আগে প্রযোজক তাকে বারবার বলেছিলেন, ওখানে গিয়ে ফোনের রোমিং কানেকশন সক্রিয় করতে। কিন্তু দুবাইতে গিয়ে মোটেই তা করেননি অভিনেত্রী।

কারণ ১ দিনের জন্য রোমিং কানেকশনের খরচ করতে রাজি নন তিনি। নিজেই সেকথা ফাঁস করলেন সারা আলি খান। সারা বলেন, ‘আইফাতে আমি আর ভিকি কৌশল যাই ‘জারা হাটকে জারা বাঁচকে’র প্রচারের জন্য। প্রযোজক দিনুর (দীনেশ বিজন) সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব ছিল আমার।

সকালে আমার প্রযোজক আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলেন, “ওখানে মাত্র ৪০০ টাকায় রোমিং কানেকশন পাওয়া যায়। দয়া করে নিয়ে নাও।” সেকথা কানে তোলেননি সারা। বরং হেয়ার ড্রেসারের হটস্পট নিয়ে কাজ চালান নবাবকন্যা!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com