ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহবাগে গাছে ঝুলে ছিল যুবকের মরদেহ

রাজধানীর শাহবাগে একটি গাছ থেকে মো. রুবেল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, বাবা-মায়ের মৃত্যুতে অনেকটা নিঃসঙ্গ ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ঐ যুবক। এ কারণেই ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।

শাহবাগ থানার এসআই মো. রাশেদ বলেন, আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ঐ যুবকের মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জেনেছি বাবা-মায়ের মৃত্যুর কারণে ঐ যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকতেন। আত্মীয়-স্বজন তার খোঁজখবর নিতো না। এসব কারণে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের ধারণা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

শাহবাগে গাছে ঝুলে ছিল যুবকের মরদেহ

আপডেট টাইম : ১২:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩