বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

তামিমের অবসর নিয়ে কী বললেন পূজা চেরি

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

চোখের জলে তামিমের বিদায় নেয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরিও প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সর্বকালের সেরা ড্যাশিং ওপেনার নিঃসন্দেহে তামিম ইকবাল ভাই! বিশ্বকাপের আগমুহূর্তে তামিম ভাইয়ের এমন বিদায় সত্যি মেনে নেয়া কঠিন। এই মুহূর্তে তামিম ইকবাল ভাইয়ের বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃসংবাদ।’

নায়িকা আরও লেখেন, ‘একজন তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেটের গর্ব। যতদিন ক্রিকেট থাকবে ততদিন ক্রিকেটপাগল বাঙালি আপনাকে মনে রাখবে। ভালো থাকবেন প্রিয় তামিম ইকবাল ভাই।’

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। তার এই আকস্মিক সিদ্ধান্তে হতবাক ক্রিকেটভক্তরা।

প্রসঙ্গত, আকস্মিক বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেটে তামিমের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের পথচলা।

বাংলাদেশ ক্রিকেটে সেরাদের একজন তামিম ইকবাল। ওপেনিংয়ে ছিলেন আস্থা ও নির্ভরতা। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে অসংখ্য জয়ে রেখেছেন অবদান। অধিনায়ক হিসেবেও ছিলেন বেশ সফল। তার অধীন ৩৭ ওয়ানডের ২১টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com