শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান ‘বিধ্বস্ত’ হওয়ার দাবি নেতানিয়াহুর, উপসাগরীয় তেল স্থাপনায় তেহরানের হামলা শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন ইসি সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মুনছুর রহমানের ইন্তেকাল সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন আইজিপির নামে ভুয়া ফটোকার্ড প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সদর দপ্তরের ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন মার্কিন সমর্থিত বিমান হামলায় আতঙ্কিত ইকুয়েডরের সীমান্তবর্তী জনগোষ্ঠী অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত যুদ্ধে বড় সাফল্যের দাবি নেতানিয়াহুর, জবাবে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন

ঝড় ওঠার আগে এবার বিদ্যুৎ চমকাবে, শাহরুখ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

‘বিনোদন ডেস্কঃ জওয়ান ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শাহরুখ অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ন্যাড়া মাথায়, চোখে সানগ্লাসে শাহরুখের নতুন লুক দেখে অবাক সবাই। আর এবার জওয়ানের নতুন পোস্টারে চমক দিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। হাতে বন্দুক নিয়ে রীতিমতো অ্যাকশন দৃশ্যে ধরা দিয়েছেন অভিনেত্রী।

সেই পোস্টার শেয়ার করে শাহরুখ লিখলেন, ‌‘ঝড় ওঠার আগে এবার বিদ্যুৎ চমকাবে! অপেক্ষা করুন।’

জওয়ান’-এর পয়লা ঝলকে শাহরুখের রাফ অ্যান্ট টাফ লুক দেখে গত কয়েক ধরেই সরগরম নেটপাড়া। এবার সেই ন্যাড়া মাথা, চোখে কালো সানগ্লাস, কাচা-পাকা দাঁড়ি, হাতে বন্দুক নিয়ে নতুন পোস্টারে ধরা দিলেন। যা দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

টুইটে পোস্টারের ক্যাপশনে লেখেন- ‘এবার কাজে ফিরতে হবে। ‘জওয়ান’ রিলিজের জন্য প্রস্তুত হচ্ছে। আপনাদের সকলকে ভালোবাসা আর ধন্যবাদ। দেখা হবে সিনেমাহলে।’ আগামী ৭ সেপ্টেম্বর তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’।

প্রসঙ্গত, রিলিজের ২৪ ঘণ্টাতেই ১০০ মিলিয়নের ওপর ভিউ। ভাইরাল হয়েছে ‘জওয়ান’ পুতুলও। ইতিমধ্যেই, ‘জওয়ান’ সিনেমার পয়লা ঝলকে বলিউড বাদশাকে যে চারটি ভিন্ন লুকে দেখা গিয়েছে, তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বুড়ো হাড়েও যে তিনি একাই ময়দান কাঁপিয়ে দিতে পারেন, ‘পাঠান’-এর পর ‘জওয়ান’-এর পয়লা ঝলকে সেটা আবারও প্রমাণ করে দিলেন শাহরুখ খান। বৃহস্পতিবার দুপুরে নতুন পোস্টার প্রকাশ্যে এনে ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিলেন বলিউড বাদশা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com