ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

য়্যুভেন্তাসের কাছে হারল রিয়াল

প্রাক-মৌসুমের ম্যাচ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে য়্যুভেন্তাস ও রিয়াল মাদ্রিদ। সেখানে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) ফ্লোরিডা কাপে মুখোমুখি হয়েছে এই দুই দল। যেই ম্যাচে রিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে য়্যুভেন্তাস।

পুরো ম্যাচ খেলল রিয়াল তবে জয় পেল য়্যুভেন্তাস। ফ্লোরিডা কাপে বৃহস্পতিবার য়্যুভেন্তাস শিবিরে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছিলো রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে য়্যুভেন্তাসের গোলমুখে ৩৪টি শট নেয় রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। আর বল দখলেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়ের দেখা পায়নি।

ম্যাচের প্রথম মিনিটেই গোল করে য়্যুভেন্তাসকে এগিয়ে দেন মইসে কিন। ২০ মিনিটে আবারও গোল। এবার গোল স্কোরার য়্যুভের নতুন সাইনিং টিমোথি ওয়েহ। তবে ম্যাচের ৩৮ মিনিটে এক গোল শোধ দেয় রিয়াল মাদ্রিদ। দলে যোগ দেয়া নতুন স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু গোল করেন।

দ্বিতীয়ার্ধে সেই আক্রমণের ধারা বজায় রাখে রিয়াল। তবে গোল করতে ব্যর্থ ছিল ভিনি-মদ্রিচরা। উল্টো ম্যাচের একেবারে শেষ মিনিটে আবারও গোল করে য়্যুভেন্তাসের জয় নিশ্চিত করেন ডুসান ভ্লাহোভিচ। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

এদিকে প্রাক-মৌসুমে টানা দুই ম্যাচ হারল রিয়াল মাদ্রিদ। এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর বার্সেলোনার কাছে ৩-০ গোলে উড়ে যায় তারা। আর আজ লিগ শুরুর আগে শেষ ম্যাচেও হারের মুখ দেখল তারা। আগামী ১২ আগস্ট লা লিগার নতুন মৌসুমের প্রথম দিনেই বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

য়্যুভেন্তাসের কাছে হারল রিয়াল

আপডেট টাইম : ০৯:৫০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩