সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

দুই কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, পিতা-পুত্র কারাগারে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে দুই কিশোরীর চুবিয়ে মারার ও শ্লীলতাহানির চেষ্টা এবং মারপিটের মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। কিশোরীদের সম্পর্কে এক দাদা বুধবার (২ আগস্ট) থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন।

জানা যায়, উপজেলার সৈয়দপুর গ্রামে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে আম পাড়াকে কেন্দ্র করে দশ বছরের দুই কিশোরীকে মো. হাশেম শেখ (৫০) পানিতে চুবিয়ে হত্যা ও শ্লীলতাহানির চেষ্টা করে।

এর প্রতিবাদ করলে হাশেম শেখ, তার দুই ছেলে ইমদাদুল শেখ ও আকিদুল শেখসহ আরও ৩-৪ জন; ইশারত শেখ, ইনায়েত শেখ ও আরিফ শেখকে মারপিট করে।

এ ঘটনায় মো. ইশারত শেখ বুধবার সকালে হাশেম শেখ, ইমদাদুল শেখ, আকিদুল শেখ ও অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

দুপুরে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৫০৬ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় গ্রেফতার মো. হাশেম শেখ ও আকিদুল শেখকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এক কিশোরীর পিতা অভিযোগ করে বলেন, গাছ থেকে আম পাড়ায় হাশেম শেখ আমার মেয়েসহ দুইজনকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তাদের পুকুরে চুবিয়ে মারার চেষ্টা করে। মেয়েদের শোর চিৎকারে লোকজন এগিয়ে গেলে তাদের ছেড়ে দেয়। আমরা গিয়ে প্রতিবাদ করলে আমাদেরও মারপিট করে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনার খবর জানতে পেরে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বুধবার বাদীর লিখিত আবেদন পেয়েই মামলা রেকর্ড করে এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com